Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুই যুবকের

Advertisement

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:৪৪ পিএম

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুই যুবকের

Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার এরশাদপুর ও হাঁপানিয়া গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।

আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের হৃদয় হোসেন বিদ্যুৎস্পর্শ হয়ে মারা যান। তিনি ওই এলাকার মৃত খন্দকার এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশনের কাজ করছিলেন হৃদয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে তিনি মারা যান।

অপরদিকে একইদিন সকালে উপজেলার হাঁপানিয়া গ্রামে বিদ্যুৎস্পর্শে ছাদ থেকে পড়ে আশরাফ আলী নামের আরেক যুবকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত আলীহিম বিশ্বাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ বসতঘরের ছাদে বিচালি বিছানোর কাজ করছিলেন আশরাফ আলী। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার অসাবধানতাবশত তার পায়ে লেগে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পর্শে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান বলেন, পৃথক দুটি ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম