Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৩০০ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:৪৪ পিএম

৩০০ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

বগুড়া ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে তাদের বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

রাতে ডিবির ওসি ইকবাল বাহার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন। 

গ্রেফতাররা হলেন- জয়পুরহাটে কর্মরত স্পেশাল সিক্যুইরিটি ফোর্সের কনস্টেবল সাইদুর রহমান (৩২) ও চাকরিচ্যুত কনস্টেবল আবদুল ওয়াহাব (৪০)।

ওসি ডিবি ইকবাল বাহার জানান, শনিবার সকাল ১০টার দিকে খবর পেয়ে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারা ক্রেতা সেজে কনস্টেবল সাইদুর রহমান ও আবদুল ওয়াহাবকে গ্রেফতার করেন। তল্লাশি করে তাদের কাছে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।  

তিনি জানান, গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

আরও পড়ুন

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম