Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্রোতে সাঁকো ভেঙে ৩৫ গ্রামের মানুষের দুর্ভোগ

Advertisement

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:৫৬ পিএম

স্রোতে সাঁকো ভেঙে ৩৫ গ্রামের মানুষের দুর্ভোগ

স্রোতে সাঁকো ভেঙে ৩৫ গ্রামের মানুষের দুর্ভোগ

Advertisement

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে লৌহজং নদীর ওপর থাকা বাঁশের সাঁকো জোয়ারের পানির স্রোত আর কচুরিপানার চাপে ভেঙে গেছে। এতে উপজেলার দক্ষিণাঞ্চলের অন্তত ৩৫ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। সদরের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঈদের আগে রোববার সকালে সাঁকোটি ভেঙে যাওয়ায় প্রায় তিন কিলোমিটার ঘুরে হাসপাতালসহ হাটবাজারে আসতে হচ্ছে ওই ৩৫ গ্রামের মানুষজনের।

কয়েক দিন ধরেই লৌহজং নদীতে জোয়ারের কারণে পানি বাড়ছে। উজান থেকে গত কয়েক দিন যাবত প্রচুর কচুরিপানা কুমুদিনী হাসপাতাল ঘাটে বাঁশের সাঁকোতে আটকে থাকে। রোববার জোয়ারের পানি বাড়ার ফলে কচুরিপানার চাপে ওই ঘাটে থাকা সাঁকোটি ভেসে যায়।

তবে এবারই প্রথম নয়, প্রতি বছর এই সময়ে সাঁকোটি ভেঙে যায়। এতে ভোগান্তির শিকার হন নদীর দুই পারের মানুষ। এরপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, এই সাঁকো দিয়ে পৌর এলাকার সাহাপাড়া, সরিষাদাইড়, আন্ধরা, পাহাড়পুড়, ঘোষপাড়া ছাড়াও মির্জাপুরের দক্ষিণাঞ্চলের ভাওড়া, বহুরিয়া, উয়ার্শী ইউনিয়নের অন্তত ৩৫ গ্রামের মানুষ নদী পার হয়ে গন্তব্যে পৌঁছায়। কুমুদিনী হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং স্কুল ও কলেজ, ভারতেশ্বরী হোমসের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই নদীর দক্ষিণ পারে বসবাস করেন। তারাও এই সাঁকো ব্যবহার করেন। এছাড়া সাঁকো দিয়ে অনেকে মোটরসাইকেলে ঢাকার ধামরাই, মানিকগঞ্জের সাটুরিয়াসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন; কিন্তু সাঁকোটি হঠাৎ ভেঙে যাওয়ায় তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে তাৎক্ষণিকভাবে সেখানে পারাপারের জন্য কোনো নৌকার ব্যবস্থাও করা হয়নি। ফলে ঈদে কর্মস্থল থেকে আসা মির্জাপুর উপজেলার দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষ কুমুদিনী ঘাটে এসে পার হতে পারছেন না। তারা তিন কিলোমিটার এলাকা ঘুরে অতিরিক্ত টাকা খরচ করে বাড়ি ফিরছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।

এদিকে নদীর ওই ঘাট জেলা পরিষদ থেকে প্রতি বছর ইজারা দেওয়া হয়। গত দুই বছর যাবত তাও বন্ধ আছে বলে জানা গেছে। গত বছর মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এলাকাবাসীর দাবিতে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান পাহাড়পুর গ্রামের মোবারক হোসেন নামে এক ব্যক্তিকে খেয়া পারাপারের অনুমতি দেন। তিনি ভরা মৌসুমে খেয়া নৌকা দিয়ে মানুষ পারাপার করেন। শুষ্ক মৌসুমে নদীর ওই এলাকায় পানি থাকায় তিনি বাঁশের সাকো তৈরি করে মানুষ পারাপার শুরু করেন।

অজ্ঞাত কারণে কুমুদিনী খেয়াঘাটে স্বাধীনতার ৫৪ বছরে সেতু নির্মাণ করা হয়নি। প্রতি বছর ওই স্থানে নদীর পানি বাড়লে সাঁকো ভেঙে দুই পারের মানুষের দুর্ভোগ পোহাতে হয়।

আন্ধরা গ্রামের বাজলু মোল্লা বলেন, মির্জাপুরের দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ কুমুদিনী খেয়াঘাট। এই দুঃখ দূর করতে কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।

মির্জাপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ সাহা বলেন, বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় আমাদের দুর্ভোগ বেড়েছে। অতিরিক্ত ৮০ টাকা খরচ করে তিন কিলোমিটার ঘুরে সদরে চারবার যাতায়াত করতে হচ্ছে।

সরিষাদাইড় গ্রামের বাসিন্দা খন্দকার আব্দুল সাত্তার বলেন, সেতুর দাবিতে দীর্ঘদিন যাবত মানববন্ধন, সমাবেশ ও উপজেলা প্রশাসন ছাড়াও জেলা ও মন্ত্রণালয়ে এলাকাবাসী আবেদন করেছেন; কিন্তু অজ্ঞাত কারণে সেতুটি হচ্ছে না।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব বলেন, পৌর প্রশাসকের সঙ্গে পরামর্শ করে দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিরোধী দল ফ্যাসিস্ট আ.লীগ স্টাইলে বক্তব্য দিচ্ছে: মন্ত্রী আযম খান

বিরোধী দল ফ্যাসিস্ট আ.লীগ স্টাইলে বক্তব্য দিচ্ছে: মন্ত্রী আযম খান

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মিথ্যা ম্যাসেজ দেওয়া থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান মন্ত্রীর

মিথ্যা ম্যাসেজ দেওয়া থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান মন্ত্রীর

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু

১০ কোটি টাকার ব্রিজে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে স্ট্যান্ড রিলিজ

১০ কোটি টাকার ব্রিজে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে স্ট্যান্ড রিলিজ

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম