Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবককে হত্যা

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৩:০৩ এএম

পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবককে হত্যা

প্রতীকী ছবি

Advertisement

কেরানীগঞ্জের কালিন্দী এলাকায় পাওনা তিনশো টাকা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুমায়ুন কবির (৪৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সন্ধ্যা ৬টায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী গ্রামের গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনের একটি গলিতে এ ঘটনা ঘটে।

গ্রেফতার হুমায়ুন কবিরের বাড়ি কেরানীগঞ্জের নেকরোজবাগ এলাকায়। তিনি মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বিকাল ৪টার দিকে পাওনা টাকা নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে হুমায়ুন কবিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হুমায়ুন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরকে গ্রেফাতার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, অভিযুক্ত ও নিহত দুজনই মাদকসেবী বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

ঢামেক মর্গে প্রেমিক-প্রেমিকার লাশ ‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

‎কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

‎কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবির অবস্থা আশঙ্কাজনক

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবির অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

আরও পড়ুন

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম