Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

Advertisement

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:২৬ পিএম

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

Advertisement

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পর্শে জিহাদ মিয়া (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত জিহাদ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে এবং হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে একই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক ফকির বলেন, জিহাদ মিয়া প্রতিবেশী শাহিম মিয়ার বাড়িতে বেড়াতে যায়।  সেখানে থাকা একটি চার্জারচালিত ভ্যানে বসামাত্র সে বিদ্যুতায়িত হয়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, জিহাদ মিয়া আমাদের প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। ছেলেটি অত্যন্ত নম্র-ভদ্র ছিল।

ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, বিদ্যুৎস্পর্শ হয়ে হিংগারপাড়া গ্রামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই স্বপন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫ চুল্লি

গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫ চুল্লি

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম