পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় সুরমা নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়া (৫৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা এই অভিযান চালায়।
নিহত জজ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার মৃত মৌল মিয়ার ছেলে। তিনি নগরের শামীমাবাদ ১নং রোডে বসবাস করতেন।
সংশ্লিষ্টদের দাবি, নগরীর কানিশাইল এলাকায় জুয়াবিরোধী অভিযানকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নদী থেকে উদ্ধারের পর গোয়েন্দা পুলিশ তাৎক্ষণিক জজ মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এসএমপির উপকমিশনার (সিটিএসবি) মো. আফজল হোসেন জানান, জজ মিয়া আগে থেকেই গুরুতর হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।

