Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০১:৪২ পিএম

বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি

বেশি ভোগান্তিতে পড়েছেন যারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে বাড়ি যাচ্ছেন।

Advertisement

একদিন পর ঈদ।  এরই মধ্যে দফায় দফায় বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

বিভিন্ন বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ ঘরমুখো মানুষ দোকান ও যাত্রী ছাউনিতে আশ্রয় নিলেও বেশি ভোগান্তিতে পড়েছেন যারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে বাড়ি যাচ্ছেন। তবুও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ বাড়ির পথে রওনা দিচ্ছেন।

মঙ্গলবার (২৬ মে) সরেজমিনে মহাসড়কের এলেঙ্গা, পৌলি, রসুলপুরসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, খোলা ট্রাক ও পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে শিশু, নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সি মানুষ বাড়ি ফিরছেন।

কুড়িগ্রামগামী যুবক জাহিদুল ইসলাম বলেন, চন্দ্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করে বাস না পেয়ে ট্রাকে যাচ্ছি। করটিয়ার কাছাকাছি আসার পর বৃষ্টি শুরু হয়েছে।  বৃষ্টিতে শীত লাগছে, খুব কষ্ট হচ্ছে।

নওগাঁর মহাদেব সাহা বলেন, বৃষ্টিতে ট্রাকের ওপর পলিথিন দিয়েও কোনো কাজ হচ্ছে না।  চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বৃদ্ধ শরবত বেপারি বলেন, টাঙ্গাইলে আসার পর থেকেই বৃষ্টিতে কষ্ট হচ্ছে।  

মোটরসাইকেল আরোহী আলতাব বলেন, বৃষ্টিতে ফোন ও নগদ টাকা ভিজে গেছে। শীতেও খুব কষ্ট হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুবসমাজকে রক্ষায় যে উদ্যোগ নিলেন যুবদল নেতা

যুবসমাজকে রক্ষায় যে উদ্যোগ নিলেন যুবদল নেতা

অসম্ভবকে সম্ভব করে দেখালেন মুন্নি

অসম্ভবকে সম্ভব করে দেখালেন মুন্নি

ঢাকায় বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

৩ বিভাগে বৃষ্টির আভাস

৩ বিভাগে বৃষ্টির আভাস

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম