Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জাল টানার সময় হঠাৎ বজ্রপাত, জেলের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন,ভোলা

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৩:০৫ পিএম

জাল টানার সময় হঠাৎ বজ্রপাত, জেলের মৃত্যু

Advertisement

ভোলার মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় সজিব মাঝি নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. শাকিল নামে আরও এক জেলে আহত হয়েছেন।

নিহত সজিব মাঝি (২৫) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আরম ঘাট সংলগ্ন এলাকার মো. সামছুল হকের ছেলে।

আজ মঙ্গলবার সকালের দিকে হাজারিগঞ্জের আলম মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় জেলেরা জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে সজিব মাঝি ও শাকিল মাঝি একটি নৌকা নিয়ে আলম ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। সকাল আনুমানিক ১০টার দিকে জাল টানার সময় হঠাৎ বজ্রপাত হলে সজিবের গাঁয়ে লাগে। এতে দুই জেলেই আহত হন।

পরে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। শাকিল মাঝিকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম