Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদ্মার এক ইলিশের দাম ৬৬০০ টাকা

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:১৫ পিএম

পদ্মার এক ইলিশের দাম ৬৬০০ টাকা

ধরা পড়েছে ১ কেজি ২শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ

Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে মঞ্জু হালদারের জালে ধরা পড়েছে ১ কেজি ২শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। মাছটি ৬ হাজার ৬শ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলে মঞ্জু হালদার জানান, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে নৌকা নিয়ে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে বসে থাকি। সকাল সাড়ে ৬টার দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলে দেখি একটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে সকাল ৭টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের আনুখাঁর আড়তে মাছটি নিয়ে গেলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ৫ হাজার ৫শ টাকা কেজি দরে মাছটি মোট ৬ হাজার ৬শ টাকা দিয়ে কিনে নিয়েছেন।

এ বিষয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা যুগান্তরকে বলেন, সকাল ৭টার দিকে মাছটি ৫ হাজার ৫শ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৬শ টাকায় দৌলতদিয়া মাছ বাজারের আনুখাঁর আড়ত থেকে মাছটি কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকায় কেজিতে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করে দিয়েছি। পদ্মা নদীতে এমন বড় মাছ খুব একটা পাওয়া যায় না বলে জানান এই মাছ ব্যবসায়ী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে যাত্রী-চালকরা

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে যাত্রী-চালকরা

১ লাখ ৫৯ হাজারে বিক্রি হলো পদ্মার তিন বড় মাছ

১ লাখ ৫৯ হাজারে বিক্রি হলো পদ্মার তিন বড় মাছ

স্বামীর অর্থ আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে

স্বামীর অর্থ আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে

শিক্ষক ১৩ জন, শিক্ষার্থী ১৪— পাশ করল মাত্র একজন

শিক্ষক ১৩ জন, শিক্ষার্থী ১৪— পাশ করল মাত্র একজন

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যার অভিযোগ

খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যার অভিযোগ

আরও পড়ুন

তিন বাড়ির দরজায় কাফনের কাপড়-গলাকাটা মুরগি, এলাকাজুড়ে আতঙ্ক

তিন বাড়ির দরজায় কাফনের কাপড়-গলাকাটা মুরগি, এলাকাজুড়ে আতঙ্ক

ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের ৩ দিনের আলটিমেটাম

ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের ৩ দিনের আলটিমেটাম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম