Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:৫৫ পিএম

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Advertisement

সাতক্ষীরার তালা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সকালে খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম ফকির ওরফে বাবু এবং হাফিজুল ফকির।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে চিংড়ির পোনা আনতে চুকনগরের উদ্দেশে রওনা দেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত হন হাফিজুল ফকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তালা থানার ওসি শহিদুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ পিকআপ ভ্যানটি শনাক্তে কাজ করছে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম