সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
Advertisement
গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:০৮ পিএম
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন গলাচিপা উপজেলার কয়েক গ্রামের মানুষ
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন গলাচিপা উপজেলার জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা।
বুধবার সকাল সাড়ে ৮টায় গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনা গাজী বাড়ির শাহ সুফি মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. আল আমিন ঈদের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে কুরবানির পশু জবাই করা হয়।
নামাজ শেষে সৈয়দ আলম সান্তি জানান, আমরা ২শ বছরের বেশি সময় ধরে চাঁদ দেখে এই উৎসব পালন করে আসছি। কারো অনুসরণ নয় বরং বিশ্বের যেকোনো প্রান্তের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ ও ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করি। আমাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ। তাদের নির্দেশ অনুসরণ করে আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকি।
