Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেনীতে কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৬, ১১:২৬ এএম

ফেনীতে কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

ফেনী জেনারেল হাসপাতাল।

Advertisement

ফেনীতে ঈদের দিন কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বেশির ভাগের হাত, পা, আঙুল ও রগ কেটে গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত আহতরা ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতের আঙুল ও রগ কাটা নিয়ে অন্তত শতাধিক আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রোগীর স্বজন রাসেল জানান, গরু জবাই করার সময় ছুরি পিছলে বালুকিয়ার মোহাম্মদ জাহিদের হাতে লাগে। রক্তপাত বন্ধ না হওয়ায় তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সকাল ১০টার দিকে হাত কাটা অবস্থায় জরুরি বিভাগে আসেন সেনবাগের মনছুর আলম। রগ কেটে যাওয়ায় তাকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোনাগাজীর নজরুল ইসলামকেও প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পিয়াস কান্তি পাল জানান, আহত ব্যক্তিদের বেশির ভাগের হাত, পা, আঙুল ও রগ কেটে গেছে।  গুরুতর আহত অন্তত ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

ফেনী পুলিশ সুপারের হুঁশিয়ারি মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

আরও পড়ুন

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

দুই হাত ছাড়াই শিশুদের শিক্ষা দিচ্ছে দুঃখু মিয়া

শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামী ফোন দিলেন ৯৯৯-এ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামী ফোন দিলেন ৯৯৯-এ

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম