ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে একটি কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের দামচাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে দামচাইল এলাকায় একটি কুকুর হঠাৎ পথচারীদের কামড়াতে শুরু করে। একের পর এক মানুষকে কামড়ানোর পর কুকুরটি আশপাশের বিভিন্ন এলাকায় ছুটে যায় এবং সেখানেও কয়েকজনকে আক্রমণ করে। এতে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হন। পরে আতঙ্কিত স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
আহতদের মধ্যে ১৩ জনের নাম জানা গেছে। তারা হলেন—তারিফ (২০), সালমান (৪), বায়েজিদ (১১), তারিন (১৬), আশরাফুল (১২), তসিবা (৯), রবিউল্লাহ (৪০), জামাল (৪৫), আব্দুল বাসার (৭০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), তোফাজ্জল (১৭) ও সাফিয়া (৩২)।
কুকুরের আক্রমণে আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা রোগীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে বলেও জানান তিনি।

-6ac50befb97f1.jpg)