Logo
Logo
×

Advertisement

সারাদেশ

২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

ছবি: যুগান্তর

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এছাড়া লাইনচ্যুতের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকালে সাড়ে ৪টার দিকে একটি উদ্ধারকারী ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া দুর্ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার শুরু করেন রেলকর্মীরা। দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করা হয়। এতে করে ডাউন লাইনে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। 

আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় বজ্রপাতে কসবার যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় বজ্রপাতে কসবার যুবকের মৃত্যু

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামিকে সহায়তা দেবে না আইনজীবী সমিতি

শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামিকে সহায়তা দেবে না আইনজীবী সমিতি

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৪ পরিবার

শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৪ পরিবার

বাংলাদেশি সেই কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

বাংলাদেশি সেই কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

আরও পড়ুন

নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে: কৃষিমন্ত্রী

নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে: কৃষিমন্ত্রী

আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা

আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম