গজারিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১২:২৩ পিএম
বড় ভাটেরচর গ্রামের পূর্ব পাশের নদীতীরে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে অবহিত করেন।
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর এলাকার পূর্ব পাশে ফুলদি নদীর শাখা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ২২ বছর বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২৯ মে) সকাল ৮টার দিকে স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাটেরচর গ্রামের পূর্ব পাশের নদীতীরে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে অবহিত করেন।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
