কাপ্তাই হ্রদে ডুবে কিশোরের মৃত্যু
Advertisement
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:০৮ পিএম
কাপ্তাই হ্রদে ডুবে কিশোরের মৃত্যু
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম নবদ্বীপ চাকমা (১৭)। শনিবার (৩০ মে) রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দ্যারমুখ জারুলছড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
নবদ্বীপ খাগড়াছড়ি জেলা সদরের তেঁতুলতলার বাসিন্দা প্রদীপ চাকমার ছেলে।
জানা যায়, শনিবার দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নবদ্বীপ গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়। এতে বন্ধুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলেও নবদ্বীপকে উদ্ধার করা যায়নি। পরে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যার দিকে নবদ্বীপের লাশ উদ্ধার করে।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস জানান, নিখোঁজ কিশোরের লাশটি উদ্ধারের পর স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাঙামাটি সদর থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, সুরতহাল শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে।
