Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নদীতে পড়ে নিখোঁজ কিশোরের ভাসমান লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:৩৩ পিএম

নদীতে পড়ে নিখোঁজ কিশোরের ভাসমান লাশ উদ্ধার

Advertisement

পবিত্র ঈদুল আজহার ছুটিতে টাঙ্গুয়ার হাওড়ে ভ্রমণে এসে হাউসবোট থেকে নদীতে পড়ে নিখোঁজ তামিম ইসলাম নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকালে সুনামগঞ্জের তাহিরপুরের শ্রীপুর এলাকার স্থানীয়রা ওই কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেন পাটলাই নদী থেকে।

মৃত তামিম সুনামগঞ্জের ধর্মপাশার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গলুয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

এর আগে শনিবার দুপুরের পর সুনামগঞ্জের তাহিরপুরের পাটলাই নদীতে পড়ে ওই কিশোর নিখোঁজ হয়।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরের লাশ তার পরিবার ও স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত পবিত্র ঈদুল আজহার ছুটিতে শনিবার সকালে মা-বাবার দোয়া নামে ধর্মপাশার স্থানীয় একটি হাউসবোট ভাড়া করে একসঙ্গে ৬০ জন টাঙ্গুয়ার হাওড় ভ্রমণে আসেন। ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক (নিলাদ্রী) দেখে বাড়ি ফেরার পথে হাউসবোটের ছাদ থেকে তাহিরপুরের শ্রীপুর বাজারসংলগ্ন পাটলাই নদীতে পড়ে যায় কিশোর তামিম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম