বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজি মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
Advertisement
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০২ পিএম
আ.লীগ নেতা জাহেদুল ইসলাম ওরফে ভোলা। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের সিংড়ায় বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজি মামলায় পতিত আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম ওরফে ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩১ মে) রাত ১০ টায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা জাহেদুল ইসলাম ভোলা উপজেলার কান্তনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত জাহেদুল ইসলাম ভোলা জিআর নম্বর-২৫৭/২৪ (সিংড়া) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বিজ্ঞ আদালতের আদেশে তাকে গ্রেফতার করা হয়েছে।

