Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারীর দগ্ধ লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:২১ পিএম

নারীর দগ্ধ লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

Advertisement

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক নারীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত মোছা. নাসিমা (৩৫) পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল্লার দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফাজিলপুর গ্রামে এক নারীর দগ্ধ লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশের অবস্থা এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

হরিপুর থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম