Logo
Logo
×
   

সারাদেশ

‘জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্টই ছিলেন না, তিনি ছিলেন বাংলার রাখাল রাজা’

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:১৫ পিএম

‘জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্টই ছিলেন না, তিনি ছিলেন বাংলার রাখাল রাজা’

বক্তব্য দিচ্ছেন ড. আব্দুল মঈন খান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জনগণের স্বার্থে নিজের পরিবার-পরিজনকে উপেক্ষা করে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন।  তিনি শুধু দেশের প্রেসিডেন্টই ছিলেন না, তিনি ছিলেন বাংলার রাখাল রাজা। তার রাজনীতি ছিল পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমভিত্তিক।

সোমবার (১ জুন) বিকালে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। যে স্বৈরাচারী আওয়ামী লীগ বিগত ১৭ বছরে লুটপাট করেছে, তারা ১৯৭২ থেকে ১৯৭৫ সালেও দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। পরবর্তীতে জিয়াউর রহমান সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করে শূন্য ঝুড়িকে পূর্ণ ঝুড়িতে রূপান্তর করেন।

পলাশ উপজেলা বিএনপি, ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূঁইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম