Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:৪৮ পিএম

ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

Advertisement

শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুরা হলো- উপজেলার গোসাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের লোকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬) এবং একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানজালা (৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে ডোবায় জমা বৃষ্টির পানিতে কলাগাছের ভেলা দিয়ে খেলা করছিল ওই দুই শিশু। একপর্যায়ে হঠাৎ তারা পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা জানতে পেয়ে পানির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে। 

গোসাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম