Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৫:৩১ পিএম

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

Advertisement

নরসিংদীর রায়পুরায় মহান মুক্তিযুদ্ধের বীরসন্তান ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে নির্মিত নান্দনিক স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মতিউরনগর (সাবেক রামনগর) এলাকায় নির্মিত এ ম্যুরালটির উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মনসুর, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম, রায়পুরা থানার ওসি মজিবুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা।

জানা যায়, ২০১৬ সালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মতিউরনগর (সাবেক রামনগর) আঞ্চলিক সড়কের সম্মুখে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মহাসড়কের ডান পাশে সড়ক ও জনপদের (সওজ) ভূমিতে অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউরনগর স্থাপনাটি অপসারণ করা হয়। এরপর এটির ক্ষতিপূরণের অর্থ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

এক্সকেভেটর দিয়ে ম্যুরালটি অপসারণের একটি ভিডিও তখনকার সময় নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের পাশেই আরও বড় পরিসরে আধুনিক ও নান্দনিক ডিজাইনে ‘বাংলার ঈগল’ নামে নতুন ম্যুরালটি নির্মাণ করা হয়। 

ভাস্কর্যটির ব্যাপারে শিল্পী অলি মাহমুদ জানান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ বাংলার ঈগলে ত্রিমুখী কালো ফ্রেমের ফলকের একটি স্তম্ভে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি, আরেকটিতে জীবনবৃত্তান্ত। অন্যটি খোলা আকাশের প্রতীক হিসেবে ফাঁকা রাখা হয়েছে। মাঝে ত্রিভুজ আকৃতির স্তম্ভে টেরাকোটায় মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে। উপরের ঝুলন্ত কলামে বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের প্রবেশ নির্দেশক ও অন্যটিতে ভাস্কর্যটির নাম বাংলার ঈগল প্রতিস্থাপন করা হয়েছে। সর্ব উপরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছিনতাই করা টি-৩৩ যুদ্ধ বিমানের হুবহু মডেল তুলে ধরা হয়েছে।

Advertisement

নরসিংদী

Advertisement

আরও পড়ুন

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

যুবদলের দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

যুবদলের দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম