Logo
Logo
×
   

সারাদেশ

সাত বছরের শিশুকে ধর্ষণ, সিসিটিভির ফুটেজ দেখে ভ্যানচালক গ্রেফতার

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম

সাত বছরের শিশুকে ধর্ষণ, সিসিটিভির ফুটেজ দেখে ভ্যানচালক গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধায় সাড়ে ৭ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে তালেব মিয়া নামের এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।

তালেব মিয়া উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া (ময়দান) এলাকার শিয়ার শেখের ছেলে।

ঈদের পরদিন এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বড়খাতা বাজারে থাকা নরসুন্দর দাদার দোকানে আসে শিশুটি। পরে দাদার কাছ থেকে ২০ টাকা নিয়ে বড়খাতা চৌরঙ্গী মোড়ে গিয়ে ওই ভ্যানচালককে বাড়ি পৌঁছে দিতে বলে। পরে তাকে ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় একটি গ্যারেজে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় ভ্যানচালক। পরবর্তীতে শিশুটিকে কান্নাকাটি করতে শুনে অপর এক ভ্যানচালক তাকে বাড়ি পৌঁছে দেয়। এ ঘটনার পর দিন প্রথমে শিশুটিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গত সোমবার ধর্ষণের শিকার শিশুর দাদা বাদী হয়ে অজ্ঞাত ভ্যানচালককে আসামি করে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযুক্ত ভ্যানচালককে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

হাতীবান্ধা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার পাল বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তদন্ত শেষে ভ্যানচালককে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .