Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হঠাৎ দমকা হাওয়ায় একসঙ্গে সাত নৌকাডুবি

Advertisement

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৪৯ পিএম

হঠাৎ দমকা হাওয়ায় একসঙ্গে সাত নৌকাডুবি

Advertisement

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের বন্দরঘাটে হঠাৎ দমকা হাওয়ায় একসঙ্গে ৭টি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ডুবে যাওয়া নৌকাগুলো ভেঙে চুরমার হয়ে যায়। নৌকায় থাকা ৫০ বস্তা ইউরিয়া সারসহ বিভিন্ন মালামাল হারিয়ে গেছে বলে জানা যায়।

মঙ্গলবার (২ জুন) বিকালে উপজেলার রমনা ঘাটে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনভর ছিল রৌদ্রোজ্জ্বল আকাশ। দুপুরের পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দমকা হাওয়া ও বৃষ্টি চলে আসে। এ সময় ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর ঘাটে বেঁধে রাখা সাতটি নৌকা নদে ডুবে যায়। এতে ডুবে যাওয়া নৌকাগুলো ভেঙে চুরমার হয়ে যায় এবং নৌকায় পারাপারের জন্য থাকা ৫০ বস্তা ইউরিয়া সারসহ বিভিন্ন মালামাল হারিয়ে গেছে বলে জানা যায়। 

নৌকার মালিক লিপু মিয়া জানান, হঠাৎ করে সৃষ্ট দমকা হাওয়ায় ৭টি নৌকা ভেঙে ডুবে যায়। ঘাটে বেঁধে রাখা তার নৌকাটিও ঝড়ের কবলে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম