Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদকসেবীদের পুলিশে দেওয়ায় ৭ জনকে কুপিয়ে জখম

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:০৭ পিএম

মাদকসেবীদের পুলিশে দেওয়ায় ৭ জনকে কুপিয়ে জখম

চৌদ্দগ্রাম থানা

Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রামে ৪ মাদকসেবীকে পুলিশে সোপর্দ করায় ৭ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এর আগে ওই গ্রামে প্রকাশ্যে মাদক সেবনের ঘটনায় সোমবার চার মাদকসেবীকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। ঘটনার একদিন পর ওই মাদকসেবীদের পক্ষ নিয়ে বাবু নামের আরেক মাদকসেবীর নেতৃত্বে ৭ জনকে কুপিয়ে জখম করা হয়।

হামলায় আহতরা হলেন- যাত্রাপুর গ্রামের জোনায়েদ হোসেন, কামরুজ্জামান সোহাগ, সাদ্দাম হোসেন, সাইম, সুমন, মামুন ও ইকবাল হোসেন। 

পুলিশ এবং স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকসেবীদের অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে যাত্রাপুর গ্রামের বাসিন্দারা সোমবার মাদকসেবী শাহজাহান মিয়া, ইমাম হোসেন, ওয়াসিম এবং আবু মুসাকে পুলিশে সোপর্দ করে। 

চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোসাইন বলেন, মাদকসেবীদের পুলিশে সোপর্দ করায় অপর মাদকসেবী চক্র এলাকার লোকজনের ওপর হামলা চালায়। এতে যাত্রাপুর গ্রামের ৭ যুবক আহত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

রাস্তা নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

রাস্তা নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম