Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে ২ পিস্তল ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার, তরুণীসহ গ্রেফতার ২

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:৩০ পিএম

রাজশাহীতে ২ পিস্তল ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার, তরুণীসহ গ্রেফতার ২

গাড়ির ভেতর থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুজনকে আটক করে পুলিশ।

Advertisement

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ৫৩ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) বিকাল ৪টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান চালায়। অভিযানে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মো. আব্দুস ছালাম অংশ নেন।

গ্রেফতাররা হলেন- দুলাল শেখ (৩৬) ও সানজিদা আক্তার শিমু (১৮)। দুলাল কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা। সানজিদার বাড়িও একই এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি একটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে খবর পান যে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। তথ্য পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

বিকাল ৪টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুজনকে আটক করে পুলিশ।

মাকসুদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।  বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেভাবে গ্রেফতার হলেন আমিনী

যেভাবে গ্রেফতার হলেন আমিনী

ছুরি-রামদার আঘাতকে ভোঁতা অস্ত্র দেখানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ছুরি-রামদার আঘাতকে ভোঁতা অস্ত্র দেখানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

আরও পড়ুন

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

ভাসমান বেডে ১০ কোটি টাকার সবজির চারা, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি

ভাসমান বেডে ১০ কোটি টাকার সবজির চারা, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

দলীয় কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা: এমপি এনাম

দলীয় কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা: এমপি এনাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম