Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৫০ পিএম

রংপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

Advertisement

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

মৃত শিশুর নাম আবু হুজাইফা (৫ মাস)। সে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মাহাবুব আমীর হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র নার্স নাসরিন বেগম। তিনি জানান, শিশুটি ৩১ মে জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্টসহ হামের বিভিন্ন উপসর্গে ভুগছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষপর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ভর্তি আছে। আরও দুই শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম