Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোরগঞ্জে হামলার শিকার বিএনপি নেতার মৃত্যু, এলাকাবাসীর মানববন্ধন

Advertisement

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:০০ পিএম

কিশোরগঞ্জে হামলার শিকার বিএনপি নেতার মৃত্যু, এলাকাবাসীর মানববন্ধন

Advertisement

নীলফামারীর কিশোরগঞ্জে ফুপুর বাড়িতে ঈদের দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার রেজাউল করিম (৪০) নামে এক বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার আহত হওয়ার পর মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এ খবর শুনে খুনিদের ফাঁসির দাবিতে বুধবার বিকালে মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার সামনের সড়কে সহস্রাধিক এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

নিহত রেজাউল মাগুড়া দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে। তিনি ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লা-আল মামুন, মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তাফা, দোলাপাড়া ওয়ার্ড বিএনপির সেক্রেটারি এনামুল হক ও বিশিষ্ট সমাজসেবক রুবেল শাহ প্রমুখ।

স্থানীয়রা জানান, সোমবার বিকালে নিহত রেজাউল মাগুড়া দোলাপাড়া গড়েরপাড়ে তার ফুপার বাড়িতে দাওয়াত খেতে যান। এ সময় জমি নিয়ে বিরোধে তার ফুপা আমিনুরের সঙ্গে পরিবারের লোকদের ঝগড়ার সৃষ্টি হয়। এতে রেজাউল এগিয়ে গেলে আমিনুরের প্রতিপক্ষের লোকজন মারধর ও তার মাথায় কোপ দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেলে ভর্তি করলে পরদিন তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম