Logo
Logo
×
   

সারাদেশ

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার সাবেক ছাত্রনেতা সোহাগ

Icon

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার সাবেক ছাত্রনেতা সোহাগ

মনিরুল ইসলাম সোহাগ। ফাইল ছবি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ। তিনি কেন্দ্রীয় যুবদলের ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় নিজ উপজেলা ভান্ডারিয়ায় রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোহাগ ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের বাসিন্দা।

এর আগে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্কুল কমিটির (১৯৯৩-৯৪) সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

পাশাপাশি তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের বিশেষ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে যুবদলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে মনে করছেন স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা।

এক প্রতিক্রিয়ায় মনিরুল ইসলাম সোহাগ বলেন, আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে ধারণ করে যুবসমাজকে আধুনিক ও যুগোপযোগীভাবে সংগঠিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। দেশ, জনগণ এবং দলের স্বার্থে যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও মাদকমুক্ত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .