Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

Advertisement

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৩১ পিএম

লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

পুশইন করাদের ভারতের অভ্যন্তরে অবস্থান। ছবি: সংগৃহীত

Advertisement

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাদের দশ নাগরিককে পুশইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

শুক্রবার (৫ জুন) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাবুল কামাত পানিসালা সীমান্তে এ ঘটনা ঘটে। পুশইনের শিকাররা বর্তমানে জিরোলাইন থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে। 

সীমান্ত বাসিন্দাদের দেওয়া তথ্যমতে পুশইন করা ব্যক্তিরা হলেন- আজগার আলী (৫৪), মোস্তফা বিশ্বাস (২৬), মোর্শেদ (২০), রেহানা বিশ্বাস (২২), ফাতেমা বিবি (৩০), জাহেদা বেগম (৪০), অনুপা (২০), লিসা খাতুন (২৫), তাসলিমা (২৬) ও এক শিশু। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৪৬ মেইন পিলারের সাব পিলার ১/২ মাঝামাঝি স্থান দিয়ে ভারতের ৯৮ ব্যাটালিয়নের মহানদী বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতীয় দশ নাগরিককে ভোরে পুশইনের চেষ্টা চালায়। এ সময় ৬১ তিস্তা ব্যাটালিয়নের পয়ষট্টিবাড়ী বিজিবি ক্যাম্পের (বিওপি) টহল দলের সদস্য ও স্থানীয়রা বাধা দেয়। পরে বিএসএফ সদস্যরা পিছু হটে এবং ওই নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে পয়ষট্টিবাড়ী বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান বলেন, পুশইন ভোর ৪টা ২০ মিনিটে হয়েছে। সীমান্তে আমাদের টহল উপস্থিত ছিল, এটাকে প্রতিহত করে ইন্টারভিউতে রাখছে, তারা এখন ভারতের ভেতরে আছে। বিষয়টি নিয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে

দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে

আরও পড়ুন

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

ফেসবুকে বিএনপি নেতার ক্ষোভ ‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

দুই সপ্তাহে দুবার খুলনায় যাবেন প্রধানমন্ত্রী

দুই সপ্তাহে দুবার খুলনায় যাবেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম