Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দম্পতির চাঞ্চল্যকর জবানবন্দি

দেড় যুগের পরকীয়ার জেরে খুন হন জাহাঙ্গীর

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:০২ পিএম

দেড় যুগের পরকীয়ার জেরে খুন হন জাহাঙ্গীর

জাহাঙ্গীর মিয়া

Advertisement

কিশোরগঞ্জের কুলিয়ারচরের চাঞ্চল্যকর জাহাঙ্গীর মিয়া (৪২) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে এক বছর পর গত ১ ও ৩ জুন পৃথক স্থান থেকে ওই দম্পতিকে গ্রেফতারের পর জট খুলেছে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের।

১৮ বছরের পরকীয়া সম্পর্কের জেরে ওই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই দম্পতি। 

গ্রেফতারকৃতরা হলেন- হুসনা খাতুন (৪৫) ও তার স্বামী শহীদ মিয়া (৪৮)। গ্রেফতারের পর তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে পিবিআই কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও পিবিআই সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২ জুলাই বিকালে কুলিয়ারচরের বড়খারচর গ্রামের জাহাঙ্গীর মিয়া নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন রাতে বারবার তার মোবাইলে কল দিলেও তিনি আর রিসিভ করেননি। পরদিন ৩ জুলাই বিকালে বড়খারচর মধ্যপাড়া এলাকার একটি নেপিয়ার ঘাসের জমি থেকে জাহাঙ্গীরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জাহাঙ্গীরের মা দিলুয়ারা বেগম বাদী হয়ে কুলিয়ারচর থানায় ৪ জুলাই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। থানা-পুলিশ টানা দুই মাস তদন্ত করেও হত্যাকাণ্ডের কোনো মোটিভ খোঁজে বের করতে না পারায় পিবিআই কিশোরগঞ্জ জেলা ইউনিট মামলাটির তদন্তভার গ্রহণ করে।

তারপর থেকে পিবিআই কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদের তত্ত্বাবধানে এবং এসআই মাহবুব আলমের নেতৃত্বে তদন্ত দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তদন্ত শুরু করে। ১ জুন বড়খারচর এলাকা থেকে প্রথমে হুসনা খাতুনকে গ্রেফতার করা হয়। পরে হুসনার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ জুন কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকা থেকে তার স্বামী শহীদ মিয়াকে গ্রেফতার করে পিবিআই।

শহীদ মিয়া বৃহস্পতিবার (৪ জুন) বিকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফখরুল ইসলামের কাছে নিহত জাহাঙ্গীরের সঙ্গে হুসনা খাতুনের পরকীয়া প্রেমের কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ সংবাদ সম্মেলনে বলেন, নিহত জাহাঙ্গীরের সঙ্গে হুসনা খাতুনের দীর্ঘ ১৮ বছরের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আগে শুরু হওয়া এই সম্পর্ক হুসনার বিয়ের পরও চলছিল। মাঝখানে কয়েক বছর বিরতি থাকলেও হত্যাকাণ্ডের আনুমানিক তিন বছর আগে থেকে পুনরায় তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মেলামেশা শুরু হয়।

আব্দুল্লাহ আল মাসুদ সংবাদ সম্মেলনে বলেন,  ২ জুলাই রাতে হুসনা খাতুন ও জাহাঙ্গীর মিয়া স্থানীয় একটি নেপিয়ার ঘাসের জমিতে সাক্ষাত করেন। এদিকে হুসনার স্বামী শহীদ মিয়া তার স্ত্রীকে ঘরে না পেয়ে সন্দেহবশত একটি ছুরি নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘাসের জমিতে আপত্তিকর অবস্থায় তাদের দেখে ফেলেন শহীদ। দীর্ঘদিনের সন্দেহ সঠিক প্রমাণিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিকভাবে ছুরি দিয়ে জাহাঙ্গীরের পিঠে ও গোপনাঙ্গে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেন। পরে লাশ সেখানে ফেলে রেখেই তারা পালিয়ে যান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম