লংগদুতে কিশোরীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১
Advertisement
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটির লংগদুতে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আটক করে লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
শুক্রবার (৫ জুন) অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার এ ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
আটক আবুল হোসেন ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
জানা যায়, গত বুধবার ভুক্তভোগী কিশোরীকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার স্থানীয় আর্মি ক্যাম্পে অভিযোগ জানায়। এরপর লংগদু জোন কমান্ডারের নির্দেশনায় ইয়ারিংছড়ি আর্মি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিকভাবে অনুসন্ধান চালায়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেলে বৃহস্পতিবার অভিযুক্ত আবুল হোসেনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
লংগদু থানার ওসি মো. জাকারিয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে লংগদু থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার আসামিকে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।
