Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, অল্পের জন্য বেঁচে গেলেন ১২ যাত্রী

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৪০ পিএম

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, অল্পের জন্য বেঁচে গেলেন ১২ যাত্রী

Advertisement

রাঙামাটির কাপ্তাই হ্রদে একটি বড় লঞ্চের ধাক্কায় ডুবে গেছে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা। শুক্রবার সকালের দিকে রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজারসংলগ্ন এলাকার কাপ্তাই হ্রদে এ নৌ-দুর্ঘটনাটি ঘটে।

তবে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করলে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দুর্ঘটনার শিকার নৌকাটির চালকসহ ১২ যাত্রী।

স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে রাঙামাটি সদর থেকে বরকল উপজেলার দিকে যাওয়ার পথে ইঞ্জিনচালিত নৌকাটিকে ধাক্কা দেয় রাঙামাটি থেকে লংগদুর উদ্দেশে ছেড়ে যাওয়া ‘এমএল বিজলী’ নামে একটি লঞ্চ। এতে নৌকাটি উলটে হ্রদের পানিতে ডুবে যায়। তবে তাৎক্ষণিক লঞ্চটির কর্মচারীসহ স্থানীয় লোকজন ছুটে গিয়ে চালকসহ যাত্রী সবাইকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, দুর্ঘটনায় কবলিত নৌকাটিতে থাকা যাত্রী সবাইকে দ্রুত উদ্ধার করতে পারায় তারা সবাই প্রাণে রক্ষা পেয়েছেন। এতে কেউ নিখোঁজ নেই।

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে জানান, ইঞ্জিনচালিত নৌকাটি লঞ্চটিকে অতিক্রম করে দ্রুতগতিতে যাওয়ার চেষ্টা করলে এতে লঞ্চের পেছনে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে। তবে তাৎক্ষণিক ডুবে যাওয়া নৌকাটির যাত্রী সবাইকে নিরাপদে উদ্ধার সম্ভব হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম