লিচুর ডাল ভাঙায় শিশুকে পানিতে নিক্ষেপ, সিসিটিভির ফুটেজ ভাইরাল
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৪৫ পিএম
লিচুর ডাল ভাঙায় শিশুকে পানিতে নিক্ষেপ, সিসিটিভির ফুটেজ ভাইরাল
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় লিচুর ডাল ভাঙায় তাহসিন নামের এক শিশুকে পানিতে নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে শহরতলীর শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ এবং স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে শাসনগাছা এলাকায় একটি লিচু গাছের ডাল ভাঙার অপরাধে শিশু তাহসিনকে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাকে স্থানীয় একটি পুকুরে নিক্ষেপ করা হয়।
স্থানীয়রা জানান, অমি নামের এক যুবক এ ঘটনা ঘটিয়েছে। তিনি ওই এলাকার আবুল মেম্বারের ছেলে।
ভিডিওতে দেখা যায়, অমি ওই শিশুকে মারধর করছে। একপর্যায়ে তাকে ধরে নিয়ে পুকুরের পানিতে ঢিল মেরে ফেলে দেয়। এ সময় বেশ কয়েকজন তাকে অনুরোধ করলেও সে কারো কথা শোনেননি। পরে ওই শিশুকে আশপাশের লোকজন পুকুর থেকে উদ্ধার করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, শাসনগাছা এলাকায় একটি শিশুকে নির্যাতন এবং পানিতে ফেলে দেওয়ার ফুটেজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।
