Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:০০ পিএম

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

প্রতীকী ছবি

Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব হোসেনকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

শনিবার (৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত আফতাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা ও পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। 

স্থানীয়রা জানায়, শিশুটির বাবা একজন ভ্যানচালক। শিশুটির সাথে এই ঘটনার দুই ঘণ্টা পর জানাজানি হলে গ্রামবাসীরা তার বাড়িতে অবরুদ্ধ করে রাখে। গ্রামে উত্তেজনা পরিবেশ তৈরি হয়। এরপর পুলিশ মনোহরপুর গ্রামে গিয়ে অভিযুক্ত ব্যক্তি আফতাব হোসেনকে থানায় নিয়ে আসে।

ভিকটিম শিশুটির বাবা জানান, সন্ধ্যার আগ দিয়ে মেয়ের দাদির জন্য গ্রাম্য চিকিৎসক আফতাবের কাছ থেকে ওষুধ আনতে যায়। এ সময় আফতাব আমার মেয়েকে ফুসলিয়ে ঘরের মধ্যে আটকিয়ে রাখে। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। আমি ওই নরপশুর কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। 

শিশুটির মা জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ওর দাদির জন্য আফতাবের কাছে ওষুধ আনতে যায়। প্রায় ১ ঘণ্টা পর সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। এরপর সে আমার কাছে ঘটনা খুলে বলে। তারপর মেয়েকে নিয়ে হাসপাতালে আসি। আমি এ ঘটনায় জড়িত ব্যক্তির ফাসি চাই।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, শিশুটি হাসপাতালে আসে রাত সাড়ে ৮ টার দিকে। প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। উন্নত পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ইতিমধ্যে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির পরিবার মামলা করলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম