গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মদপান করে সোহাগ মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মণ্ডল নামের আরও ২ জন অসুস্থ অবস্থায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৃত সোহাগ গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মণ্ডলের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১১টার দিকে দেশীয় মদপান করে সোহাগ, সৈকত ও মজিবর অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে রাতেই তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
