Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫৬ পিএম

বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

Advertisement

হবিগঞ্জের চুনারুঘাটে বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পর্শে তাইবা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ওই শিশু তাইবা আক্তার ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশেই বাবার পোলট্রি খামারে যায় তাইবা। এ সময় খামারের ভেতরে ঝুলে থাকা একটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম