Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরাইলে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবলীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৪৭ পিএম

সরাইলে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবলীগ নেতা গ্রেফতার

গাজী বোরহান উদ্দিন । সংগৃহীত ছবি

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গাজী বোরহান উদ্দিন (৪৮) সাত মাস পর আবারও গ্রেফতার হয়েছেন। 

রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন শাখা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আহ্বায়ক এবং উপজেলার ধামাউড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত বছরের ৪ নভেম্বর গ্রেফতারের পর থানায় নেওয়ার পথে বোরহান উদ্দিনের সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এরপর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে ২০-২৫ জন সাদাপোশাকধারী পুলিশ সদস্য অভিযান চালিয়ে অরুয়াইল পুলিশ ফাঁড়ির পেছনের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করেন।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বিশেষ সতর্কতার সঙ্গে থানায় আনা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

কাদের সঙ্গে যোগাযোগ করতেন সাবেক ২ সেনা কর্মকর্তা, বেরিয়ে এলো চাঞ্চ্যকর তথ্য

কাদের সঙ্গে যোগাযোগ করতেন সাবেক ২ সেনা কর্মকর্তা, বেরিয়ে এলো চাঞ্চ্যকর তথ্য

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

আরও পড়ুন

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন,  নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম