Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুসিতে চাচার মৃত্যু

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:২৪ পিএম

টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুসিতে চাচার মৃত্যু

Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কামালহাট গ্রামে টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুসিতে নিয়ামত উল্ল্যা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিয়ামত উল্ল্যা কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চাচা নিয়ামত উল্ল্যা ও তার ভাতিজা এরশাদ উল্ল্যার মধ্যে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় ভাতিজার কিল-ঘুসিতে গুরুতর আহত হন নিয়ামত উল্ল্যা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের

নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগে

বিশ্ব খাদ্য দিবসে ওয়েবিনারে ডা. মুশতাক দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগে

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

আরও পড়ুন

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম