Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

Advertisement

Icon

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৩৫ পিএম

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

Advertisement

চট্টগ্রামের লোহাগাড়ায় হেডফোন লাগিয়ে রেললাইনের পাশে হাঁটছিল মো. টিপু নামে এক কিশোর। কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস নামের চলন্ত ট্রেনের ধাক্কায় সে নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে দোহাজারী-কক্সবাজার রেললাইনের আমিরাবাদ নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিপু (১৭) কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শান্তিনগর এলাকার মো. শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকালে কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশে হাঁটছিল টিপু। এ সময় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা শাহজাহান বলেন, চাকরির খোঁজে প্রায় ১৫ দিন আগে নানার বাড়িতে এসেছিল আমার ছেলে। আজ এমন মর্মান্তিকভাবে তাকে হারাতে হবে ভাবিনি।

লোহাগাড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার দিদারুল আলম জানান, ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম