Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাবাকে খাবার দিতে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

Advertisement

Icon

হাতিয়া ও নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:১৬ পিএম

বাবাকে খাবার দিতে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

বুধবার সকালে ভোলা থেকে আসা ডুবুরি দল নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়।

Advertisement

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সি শিশু তামিমের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণাঞ্চল সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ড শিশুটির লাশ উদ্ধার করে।

মৃত তামিম উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় তামিম। সে সময় তার বাবা মেঘনা নদীতে মাছ ধরছিলেন। খাবার খাওয়ার পর শাহাদাত হোসেন নদীর পাড়ে অবস্থান করলেও তামিম তার এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তামিম নদীতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা শিশুটি পরিবারের সদস্যদের খবর দেয়।

খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তামিমের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার সকালে ভোলা থেকে আসা ডুবুরি দল নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়।

অবশেষে সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোস্টগার্ড শিশুটির লাশ উদ্ধার করে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের নিজস্ব ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনায় কিছুটা বিলম্ব হয়। পরে ডুবুরি দলের সহায়তায় অনুসন্ধান কার্যক্রম চালানো হয় এবং কোস্টগার্ড লাশ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম