Logo
Logo
×

Advertisement

সারাদেশ

২৮ কোটি টাকার ওষুধ পেল রামেক

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:২১ পিএম

২৮ কোটি টাকার ওষুধ পেল রামেক

ফাইল ছবি

Advertisement

আমেরিকান দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে ২৮ কোটি টাকার ওষুধ অনুদান হিসেবে পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। বিনামূল্যে পাওয়া এসব ওষুধ রোগীদের বিনামূল্যে দেওয়া হবে। 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদের প্রচেষ্টায় অনুদানের এসব ওষুধ হাসপাতালে পৌঁছায়। ওষুধগুলি গ্রহণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে বায়োলজিক ড্রাগ  অ্যাডালিমুমাবের ৬৯৬টি ওষুধ ও সরঞ্জাম হাসপাতালে এসে পৌঁছেছে। এসব উপকরণ ও ওষুধের বাজারমূল্য প্রায় ২৮ কোটি টাকা। বিভিন্ন জটিল রোগে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অনুদানের এসব ওষুধ বিতরণ বিনামূল্যে দেওয়া হবে। এসব বিদেশি ওষুধ প্রয়োগের বিষয়টি তদারকি করবেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিরেক্ট রিলিফ একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়াই সংস্থাটির প্রধান কাজ। নগদ অর্থের পরিবর্তে তারা সরাসরি ওষুধ ও চিকিৎসা উপকরণ অনুদান হিসেবে দিয়ে থাকে। এতে ওষুধের অপচয় কম হয় এবং জটিল রোগে আক্রান্ত রোগীরা উপকৃত হন।

এর আগে গত মার্চ মাসে ডা. আজিজুল হক আজাদের উদ্যোগে ডিরেক্ট রিলিফ থেকে আরও প্রায় ১০০ কোটি টাকার ওষুধ রামেক হাসপাতালে আসে অনুদান হিসেবে। এছাড়া গত বছরের নভেম্বরে আরও ৩৬ কোটি টাকার ওষুধ পাওয়া যায় সংস্থার পক্ষ থেকে। এরও আগে গত বছরের আগস্টে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান হৃদরোগীদের জন্য প্রায় ১৭ কোটি টাকার অ্যাল্টেপ্লেস ওষুধ নিয়ে আসেন। এসব ওষুধও রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ বলেন, বিদেশ থেকে এসব ওষুধ আনতে হাসপাতালের পরিচালক ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক তাকে সার্বিক সহযোগিতা করছেন। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিনামূল্যে এসব ওষুধ পাওয়ায় অসংখ্য দরিদ্র রোগী উপকৃত হচ্ছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রাজশাহী চিনিকল শ্রমিকদের তিন দফা দাবিতে আন্দোলন

রাজশাহী চিনিকল শ্রমিকদের তিন দফা দাবিতে আন্দোলন

রামেকে পুলিশ সদস্যের মায়ের মৃত্যু, নার্সের সঙ্গে হাতাহাতি

রামেকে পুলিশ সদস্যের মায়ের মৃত্যু, নার্সের সঙ্গে হাতাহাতি

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রাজশাহীতে আরও ৩ শিশুর মৃত্যু, হামে মৃত্যু দাঁড়াল ৪৬ জনে

রাজশাহীতে আরও ৩ শিশুর মৃত্যু, হামে মৃত্যু দাঁড়াল ৪৬ জনে

রামেকে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৫

রামেকে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৫

আরও পড়ুন

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম