Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ

জিসান প্রধান

Advertisement

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১জুন) দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকেই নিখোঁজ রয়েছেন জিসান। তার হোয়াটসঅ্যাপে সর্বশেষ কার্যক্রম রাত ৮টা ২৯ মিনিটে দেখা গেছে। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ এবং তার সঙ্গে দলীয় কর্মীসহ পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছেন না।

আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পায়নি বলে জানিয়েছেন। এ ঘটনায় জিসানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাসেল বলেন, বৃহস্পতিবার (১১ জুন) রাতে বাড়িতে আসার কথা ছিল; কিন্তু এশারের নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাই। তার ফেসবুক ডি-অ্যাকটিভ করা হয়েছে। আমি থানায় ডায়েরি করেছি। প্রশাসন এখন পর্যন্ত তার কোনো খোঁজ দিতে পারেনি।

দাউদকান্দি উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, জিসান বৃহস্পতিবার ঢাকা থেকে দাউদকান্দি এসে মডেল মসজিদে এশার নামাজ পড়ে তার গ্রামের বাড়ি উপজেলার বীরবাগগোয়ালী যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি বাড়ি  যাননি। আমরা প্রশাসনের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী বলেন, জিসানের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। দ্রুত উদ্ধার করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তবে আপনারা নিউজ না করলেই তার জন্য ভালো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

আরও পড়ুন

বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ

বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ

শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযানে পার্বত্যমন্ত্রী

চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযানে পার্বত্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম