Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

Advertisement

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:০০ পিএম

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজদিখানে আলোচনা ও দোয়া মাহফিল। ছবি: যুগান্তর

Advertisement

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজদিখানের রশুনিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১২ জুন) বিকাল ৪টায় রশুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আবিরপাড়া  চোকদারবাড়ি ঈদগা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। 

রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খিজির চৌধুরীর সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, সহ-সভাপতি মো. সফিকুল ইসলাম বাদল, উপজেলা বিএনপির উপদেষ্টা কাজী মোস্তাক আহম্মেদ শ্যামল, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহব্বায়ক সদস্য আমজাদ হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহমুদা আক্তার, বিএনপি নেতা মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। 

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আদর্শ এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে তার অবদান দেশের মানুষ আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। 

তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতে হবে। তার দেখানো পথ অনুসরণ করেই দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। 

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনা-মোজাফফরের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করেন কে?

শেখ হাসিনা-মোজাফফরের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করেন কে?

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার শনাক্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার শনাক্ত

যুক্ত হচ্ছে জিয়াসহ নেতাদের ভূমিকা

পাঠ্যবইয়ে আসছে ব্যাপক পরিবর্তন যুক্ত হচ্ছে জিয়াসহ নেতাদের ভূমিকা

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম