Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Advertisement

Icon

মৌলভীবাজার ও কুলাউড়া প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:০৪ পিএম

কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিহত মুজিবুর রহমান। ফাইল ছবি।

Advertisement

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বিকালে শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মনু নদীসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিকালে মুজিবুর রহমান মনু নদীতে মাছ ধরতে যান। এ সময় ভুলবশত তিনি ভারতীয় সীমান্তের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।  এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নর (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে গুলির ঘটনার খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদিতে ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

যুবদলের ৬ নেতাকে শোকজ

যুবদলের ৬ নেতাকে শোকজ

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন

সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম