Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু

Advertisement

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম

ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু

নওমুসলিম মারিয়া ইসলাম।

Advertisement

ময়মনসিংহের ভালুকায় বাণী দারু (১৯) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রী ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মহসিন (২২) নামে প্রবাসী এক যুবককে মোবাইলে বিয়ে করেন। কিন্তু ছেলের পরিবার প্রথমে বিয়ে মেনে না নেওয়ায় সে অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো। বিয়ের ছয় মাস পর গত ৬ জুন ওই নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত বাণী দারুর দাঁত ভাঙ্গা, মাথা, কপাল, চোখের নিচে,পা ও গলাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরিবারের দাবি তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের নলুয়াকুড়ি পাড়ার জগদীশ ওরফে রঙ্গিলার দ্বিতীয় মেয়ে হবিরবাড়ি সোনার বাংলা স্কুল এন্ড কলেজের ছাত্রী বাণী দারু গত বছরের ২০ ডিসেম্বর বাড়ি থেকে পালিয়ে যায়। পরদিন কোর্টে এফিডেফিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে বাণী দারু তার নাম পরিবর্তন করে মারিয়া ইসলাম রাখেন। পরে আওলাতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে সৌদি প্রবাসী মোহসিনের সঙ্গে তার টেলিফোনে বিয়ে হয়। বিয়ের পর ছেলের পরিবার নববধূকে প্রথমে মেনে না নেওয়ায় উপজেলার হাজির বাজার এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলো মারিয়া। পরে ছেলের অনুরোধে নববধূকে তার পরিবার মেনে নিলেও বাড়িতে তুলেননি। তবে প্রায় ছেলের মা তার পুত্রবধূকে দেখতে যেতেন। গত ৫ জুন নববধূ মারিয়া ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় তার শ্বাশুরি প্রথমে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালে ভর্তি না করায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির করা হলেও সামান্য চিকিৎসা দিয়ে মারিয়াকে চুরখাই কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন মারা যান মারিয়া।    

এ সময় খবর পেয়ে নিহত মারিয়ার মা শারতিসহ পরিবারের সদস্যরা প্রতিবেশি কয়েকজনকে নিয়ে হাসপাতালে ছুটে যান। পরিবারের সদস্যরা নিহতের দাঁত ভাঙ্গা, মাথা, কপাল, গলা ও পাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। তখন মারিয়ার মা শারতি তার মেয়ের ময়নাতদন্তের দাবি জানালেও তড়িঘড়ি করে লাশ নিয়ে এসে ছেলের পরিবারের লোকজন তার পারিবারিক গোরস্থানে দাফন করে।    

নিহত মারিয়ার মা শারতি জানান, তার মেয়েকে খুন করা হয়েছে। তিনি তার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন। তিনি তার মেয়ে হত্যার বিচার দাবি করেন। এক প্রশ্নে শারতি জানান, তারা অন্য ধর্মের লোক এবং খুবই হতদরিদ্র। মামলায় গেলে তারা খরচ যোগান দিতে পারবে না, তাই থানায় অভিযোগ করেননি। 

মহসিনের মা জানান, তার ছেলে সৌদি থাকে। মোবাইলে পাশের গ্রামের মেয়ের সঙ্গে সম্পর্ক হওয়ার পর সে বিয়ে করে। যদিও বিয়ের আগে ওই মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। তাই তাদের বিয়ে মেনে নেয়নি তারা। পরে ছেলে বউ হাজির বাজার এলাকায় একটি বাসায় ভাড়ায় থাকতো। কিন্তু ছেলের অনুরোধে বিয়ে মেনে নিতে হয়েছে। বেশ কিছুদিন ধরেই তার ছেলের স্ত্রী ডায়াবেটিকসহ বিভিন্ন সমস্যায় ভোগছিলো।অসুস্থাতার খবর পেয়ে তিনি তার পুত্রবধূকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মারিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।    

মিশনারি সংগঠনের নেত্রী সুফলা চাম্বুগং বলেন, বাণি অসুস্থ হওয়ার পর আমরা হাসপাতালে গিয়ে দেখি বাণির লাশ হাসপাতালের বাইরে টলিতে পড়ে রয়েছে। বাণির মরদেহের মুখের দাঁত ভাঙ্গা, চোখের নিচে, কপাল গলা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মো: জাহিদুল ইসলাম জানান, মেয়েটি খ্রিষ্টান ছিল, কয়েক মাস পূর্বে পালিয়ে গিয়ে এক মুসলমান ছেলেকে বিয়ে করেছেন। শুনলাম অসুস্থ হয়ে তিনি হাসপাতালে মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে থানায় কিছু জানানো হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের

নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগে

বিশ্ব খাদ্য দিবসে ওয়েবিনারে ডা. মুশতাক দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগে

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

আরও পড়ুন

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম