ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ১ শিশুর মৃত্যু
Advertisement
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহে প্রতিনিয়তই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শনিবার (১৩ জুন) থেকে রোববার (১৪ জুন) পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন মোট ৫১ শিশুর মৃত্যু হলো।
গত ৪ জুন রাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে আড়াই বছরের ছেলে শিশু হাসপাতালে ভর্তি হয়। শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ২৫ শিশু। সেইসঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৮ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৯৬ শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ৮৭ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৯৪০ শিশু।
