Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টেকনাফে ১০টি তাজা গ্রেনেডসহ গোলাবারুদ উদ্ধার

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম

টেকনাফে ১০টি তাজা গ্রেনেডসহ গোলাবারুদ উদ্ধার

অভিযান চলাকালে অস্ত্র ও মাদক পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

Advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গোলা এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৪ জুন) দুপুরে জাদিমুড়া এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের জাদিমুড়া নাফ নদীসংলগ্ন এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র বিপুল পরিমাণ তাজা গোলা ও গ্রেনেড মাটির নিচে মজুত করছে। এসব অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে পাচারের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১০টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাটির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত হয় এমন ২টি হ্যান্ড গ্রেনেড, আরও ৮টি গ্রেনেড এবং ২৮ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। একই সঙ্গে ২ কেজি গাঁজাও জব্দ করা হয়।

অভিযান চলাকালে অস্ত্র ও মাদক পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

কোস্টগার্ড কর্মকর্তা আরও বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো অসাধু চক্রের হাতে পড়লে বা ভুলভাবে বিস্ফোরিত হলে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটতে পারত, যা কোস্টগার্ডের এ অভিযানের ফলে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। 

উদ্ধারকৃত গ্রেনেড, তাজা গোলা ও জব্দকৃত গাঁজার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

কক্সবাজারে অগ্নিকাণ্ড ‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

নন্দীপাড়ার বাড়িতে কান্নার রোল

কক্সবাজারে রিসোর্টে আগুন নন্দীপাড়ার বাড়িতে কান্নার রোল

বাড়ি থেকে টাকা এনে আহত দুজনকে চিকিৎসা করান অটোচালক

টুপটুপ রিসোর্টে আগুন বাড়ি থেকে টাকা এনে আহত দুজনকে চিকিৎসা করান অটোচালক

কক্সবাজারে অগ্নিকাণ্ড: রিসোর্ট মালিককে প্রধান আসামি করে মামলা

কক্সবাজারে অগ্নিকাণ্ড: রিসোর্ট মালিককে প্রধান আসামি করে মামলা

পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

আরও পড়ুন

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

ভাসমান বেডে ১০ কোটি টাকার সবজির চারা, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি

ভাসমান বেডে ১০ কোটি টাকার সবজির চারা, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

দলীয় কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা: এমপি এনাম

দলীয় কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা: এমপি এনাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম