Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তিন দিনেও হয়নি সমাধান, শূন্যরেখায় ১২ জনের মানবেতর জীবন

Advertisement

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৩৩ পিএম

তিন দিনেও হয়নি সমাধান, শূন্যরেখায় ১২ জনের মানবেতর জীবন

Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে শুক্রবার সকালে বিএসএফ কর্তৃক পুশইনের শিকার ১২ জন এখনো শূন্যরেখায় মানবেতর সময় কাটাচ্ছেন।

শনিবার সকালে এ নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও তাদের ভবিষ্যৎ গন্তব্য কোথায় এখনো নিশ্চিত হয়নি।

বৈঠকে বিএসএফ সাফ জানিয়ে দেয় শূন্যরেখার অবস্থানরত ১২ জন তাদের নাগরিক নন। ফিরিয়ে নেওয়ার প্রশ্নই আসে না।

এদিকে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও অনিশ্চিত গন্তব্যের অপেক্ষায় ১২ জনের অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই।

প্রাগপুর সীমান্তের গ্রাম্য চিকিৎসক শহিদ বলেন, পুশইনের শিকার ১২ জন অসুস্থতার কথা শুনে দেখতে গিয়েছিলাম, ৪ জন শিশুর মধ্যে ১ জন মারাত্মক জ্বরে ভুগছে, অন্য তিনজন শিশুসহ ৪ জন নারী এবং ৪ জন পুরুষ সবাই ঠাণ্ডা কাশিতে ভুগছে। বাড়িতে ফিরে এসে তাদের জন্য ওষুধ নিয়ে আবার দিয়ে আসি। এছাড়া বড়রা ঠাণ্ডা কাশিতে ভুগছেন তাদের জন্যও ওষুধ দিয়ে আসলাম, তারা বলছে ১২-১৫ দিন গোসল করতে পারিনি, খোলা আকাশের নিচে জঙ্গলের মধ্যে মশার কামড় খেতে হচ্ছে। এই গরমে সবাই অসুস্থ হয়ে পড়েছে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা জানান, শূন্যরেখায় অবস্থানরত ১২ জনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শনিবার অনুষ্ঠিত হলেও তাতে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। দুই দেশের রাষ্ট্রপর্যায়ে বিষয়টি অবহিত করা হয়েছে।

শুক্রবার ভোরে নারী-পুরুষ শিশুসহ ১২ জনকে ভারতের চরমেঘনা সীমান্ত গেট এলাকার কুষ্টিয়ার বিলগাথুয়া সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ঘটনার পর থেকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে রোববার ভোরে উপজেলার চীল্লশপাড়া সীমান্তে বিএসএফ ১ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি সঙ্গে সঙ্গে তাকে ভারতের ভূ-খণ্ডে পাঠিয়ে দেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার উদ্ধার

ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার উদ্ধার

ছয় হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

ছয় হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম