Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছেলের মোটরসাইকেল থেকে সিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মা

Advertisement

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৫৬ পিএম

ছেলের মোটরসাইকেল থেকে সিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মা

Advertisement

ছেলের মোটরসাইকেল থেকে সিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামসুন্নাহার নামে এক নারী নিহত হয়েছেন। রোববার বিকালে বদলগাছী ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সামসুন্নাহার (৭৫) মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।

সূত্র জানায়, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে মাকে নিয়ে বদলগাছী উপজেলার নদীর বাঁধ দিয়ে ব্রিজের পাশে মেইন সড়কে উঠছিলেন। এ সময় জয়পুরহাট থেকে আসা ধানবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মা সামসুন্নাহার।

এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। নিহতের ছেলে মোটরসাইকেল চালক আহত হন। সঙ্গে সঙ্গে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।

বদলগাছি থানার ওসি মো. রুহুল আমিন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম